English

17 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
- Advertisement -

জয়-পরাজয় নয়, গানম্যান না পেয়ে ক্ষুব্ধ মেঘনা আলম

- Advertisements -

নির্বাচনে জয়ী হওয়াটাই সবকিছু নয়, বরং যে আসনে নারীরা প্রতিদ্বন্দ্বিতা করতে ভয় পায়, সেখানে সাহসের সাথে দাঁড়িয়ে থাকাটাই বড় অর্জন বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলম।

আজ (১২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন।

মেঘনা আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নির্বাচনি প্রচারণার সময় পুলিশ আমাকে নিরাপত্তা দিলেও কোনো গানম্যান দেওয়া হয়নি। বারবার আবেদন করার পরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশের দোহাই দিয়ে বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে। অথচ যাদের অর্থ এবং পেশিশক্তি আছে, তাদের গানম্যান পাওয়া কোনো বিষয়ই নয়।’ একজন বৈধ প্রার্থী হিসেবে নিরাপত্তা পাওয়া তার নাগরিক অধিকার উল্লেখ করে ঘটনাটি দুঃখজনক বলে অভিহিত করেন এই প্রার্থী।

নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এই মডেলকন্যা বলেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব একটি স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করা। কিন্তু আমরা দেখেছি অনেক প্রার্থী নিয়মনীতির কোনো তোয়াক্কা করেননি। আমি অন্যদের তুলনায় মাত্র ২ শতাংশ প্রচারণা চালাতে পেরেছি, তবুও আমি দমে যাইনি।’

নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে ভোট দিতে পেরে আবেগাপ্লুত মেঘনা আলম বলেন, ‘যে স্কুল ও মাঠে আমি পড়াশোনা এবং খেলাধুলা করেছি, সেখানেই আজ সংসদ সদস্য প্রার্থী হিসেবে ভোট দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি।’

ভোটের ফলাফল যাই হোক না কেন, প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে সাধারণ মানুষের যে সাড়া পেয়ে উচ্ছ্বসিত মেঘনা আলম। নির্বাচনে দাঁড়িয়েই তিনি যে সাহস দেখিয়েছেন, একে তিনি তার নৈতিক বিজয় হিসেবে দেখছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/sw26
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন