জাপার কাউন্সিল প্রস্তুতি কমিটিতে সিনিয়র সাত নেতা অন্তর্ভুক্ত

- Advertisements -

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টি প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ ঘোষিত আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিতব্য দশম জাতীয় কাউন্সিল সফল করতে পার্টির সাত সিনিয়র নেতাকে প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক করা হয়েছে।

সোমবার ৫ সেপ্টেম্বর জাপার ওই সিনিয়র সাত নেতাকে যুগ্ম আহবায়ক হিসেবে অনুমোদন দেন দশম জাতীয় কাউন্সিলের আহবায়ক কমিটির প্রধান বেগম রওশন এরশাদ এমপি।

Advertisements

সম্মেলন প্রস্তুতি কমিটিতে যাদের নাম অন্তর্ভূক্ত করে যুগ্ম আহবায়কের দায়িত্ব দেয়া হয়েছে, তারা হলেন-

এমএ সাত্তার, সাবেক মন্ত্রী (জামালপুর), অধ্যাপক দেলোয়ার হোসেন, এসএমএম আলম, এমএ গোফরান (সাবেক এমপি), অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ( সাবেক এমপি), অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজু ও কাজী মামুনুর রশীদ।

Advertisements

উল্লেখিত কমিটি পরবর্তীতে বর্ধিত করা হবে এবং উপ-কমিটি গঠন করা হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bhgt
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন