রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘গতকাল জামায়াতের আমিরের বাসায় একটা মিটিং হয়েছে। সেখানে জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করা হয়েছে। আমরা বেশ কিছুদিন থেকে দেখছি জামায়াতে ইসলামী এই উদ্ভট দাবিতে মাঠে নেমেছে।’
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডা. জাহেদ উর রহমান তার ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, ‘আরেকটা হাস্যকর যুক্তি তারা দেন, এতে নাকি মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। বিভিন্ন এলাকায় যে মনোনয়ন দেওয়ার কথা হচ্ছে, এটার জন্য বিভিন্ন দলের বিভিন্ন পর্যায়ে টাকার লেনদেন হয়, সেটা নাকি বন্ধ হবে। এর চেয়ে উদ্ভট এবং হাস্যকর কোনো যুক্তি হতে পারে না। জামায়াত পিআর ভোটের আলাপটা আসলে বিএনপিকে চাপ দেওয়ার জন্য এনেছে।’
