English

25 C
Dhaka
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
- Advertisement -

জীবনে প্রথমবার ভোট দিলাম, ঈদের মতো আনন্দ লাগছে: আমির হামজা

- Advertisements -

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী প্রার্থী মুফতি আমির হামজা তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দিতে পেরে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি একে ‘ঈদের আনন্দের’ সঙ্গে তুলনা করেছেন।

তিনি বলেন, অনেক দিন পর ভোট দিতে পেরে ঈদের মতো আনন্দ লাগছে। সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, এই প্রত্যাশা করছি। জনগণের রায় আমরা মেনে নেব।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শহরের কুষ্টিয়া ইসলামিয়া কলেজ কেন্দ্রে ভোট দেওয়া পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সদর আসনে মোট ১৪২টি ভোটকেন্দ্র রয়েছে এবং প্রতিটি কেন্দ্রে আমাদের এজেন্ট রয়েছে। আমি সব কেন্দ্রে যাওয়ার চেষ্টা করবো। এখন পর্যন্ত নির্বাচন সংঘাতমুক্ত দেখছি। প্রশাসন নিরপেক্ষ রয়েছে। তবে রাতের বেলায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেগুলোর পুনরাবৃত্তি যেন না ঘটে।

দেশের বিভিন্ন জেলায় জামায়াতের প্রার্থীদের বিরুদ্ধে টাকা ও লিফলেট বিতরণের অভিযোগ প্রসঙ্গে মুফতি আমির হামজা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও দেখেছি। জামায়াতে ইসলামী টাকা দিয়ে ভোট কেনে এটা বিশ্বাসযোগ্য নয়। এগুলো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র।

এদিকে কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার ৪টি আসনে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে সদর আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৮৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ১৭ হাজার ২৬৯ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৫৬৯ জন। এছাড়া চারজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/n0sr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন