ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই

- Advertisements -

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিতই রেখেছেন আপিল বিভাগ। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর কোনো বাধা থাকল না।

আজ বুধবার দুপুরে শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় বুধবার পর্যন্ত স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদন আপিল বিভাগে পাঠানো হয়। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আদেশে বলেছেন, ডাকসু নির্বাচন স্থগিতে হাইকোর্টের দেওয়া আদেশ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষের আইনজীবী শিশির মনির জানিয়েছেন, জিএস প্রার্থী এস এম ফরহাদের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্ট গত সোমবার আদেশ দিয়েছিলেন। সেদিনই চেম্বার আদালতে সেই আদেশ স্থগিত হয়। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৩ সেপ্টেম্বর) আপিল বিভাগে শুনানির দিন ধার্য করেন।

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন ডাকসু নির্বাচনে বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম।

বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চে গত সোমবার আবেদনটি নিয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত নির্বাচন স্থগিত করেন। তবে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে সেই আদেশ চেম্বার আদালতে স্থগিত হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kcuq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন