দেশের অর্থনীতির চালিকাশক্তি হওয়া সত্ত্বেও শ্রমিক ও কর্মীরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
সোমবার (৯ মার্চ) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জাতীয় শ্রম শক্তির ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, অনেক শ্রমিকই ঠিক সময়ে বেতন পান না এবং নানা ক্ষেত্রে তারা অবহেলা ও বৈষম্যের শিকার হন। অথচ দেশের অর্থনীতিতে শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় রাষ্ট্রের পক্ষ থেকে শ্রমিকদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানান তিনি। পাশাপাশি পরিস্থিতির পরিবর্তনে নাগরিক পার্টির সঙ্গে জাতীয় শ্রম শক্তি একত্রে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আখতার হোসেন।
