English

30 C
Dhaka
রবিবার, মার্চ ৮, ২০২৬
- Advertisement -

দেশের যে হারে উন্নয়ন হচ্ছে আগামীতে যাকাত নেওয়ার সংখ্যা কমে যাবে: ফারুক খান এমপি

- Advertisements -

‘দেশের যে হারে উন্নয়ন হচ্ছে আগামীতে যাকাত দেওয়ার সংখ্যা বেশি হবে আর যাকাত নেয়ার সংখ্যা কম হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। সুতরাং দেশের মানুষের ভাগ্যের চাকাও ঘুরে যাচ্ছে। দেশের মানুষ আর আয় সীমার নিচে নেই। তাই আগামীতে যাকাত নেয়ার সংখ্যা অনেকটাই কমে যাবে।’

রবিবার বিকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নিজস্ব তহবিলের যাকাতের কাপড় বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন ৭১-এ স্বাধীনতা বিরোধীরা এখনো দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক বলে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে রয়েছে আর বিএনপি দেশের অপপ্রচার চালায়। তারা এই সাহস পায় আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে থাকা বিএনপি জামায়াতের দোসরের কারণে। খুব শিগগিরই দল থেকে এসব দালালদের বের করে দেয়া হবে।

উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার।

পৌর আওয়ামী লীগ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চলনায় ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সাহিদুর রহমান টুটুল, মহিউদ্দীন আহম্মেদ মুক্ত, মুকসুদপুর প্রেসক্লাব সম্পাদক হুজ্জাত হোসেন লিটু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুজ্জামান সবুজ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বরকত আলী খান প্রমুখ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9rb2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন