পিছিয়ে গেল বিএনপি মহাসচিবের দেশে ফেরা

- Advertisements -

চিকিৎসা শেষে আগামী ১ জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঢাকায় ফেরার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিনি দেশে ফিরবেন আরও এক সপ্তাহ পর।

এ তথ্য নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ প্রতিদিনকে জানান, শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে থাইল্যান্ডের ব্যাংককে রুটনিন আই হসপিটালের চিকিৎসকদের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, আগামী শুক্রবার জানা যাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কবে দেশে ফিরবেন।

Advertisements

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডেই আছেন। দেশটির রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। আগামী ৪ জুন ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

Advertisements

দলের শীর্ষ দুই নেতার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kxe5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন