বাধা আসলেও প্রতিহত করে মানববন্ধন সফল করতে হবে: রুহুল কবির রিজভী

- Advertisements -

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে ফের নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, রোববার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হবে। ইতোমধ্যে ঢাকা মহানগর বিএনপি মানববন্ধনের সব প্রস্তুতি নিয়েছে।

Advertisements

তিনি বলেন, সরকারের দিক থেকে বাধা-বিপত্তি আসলেও সবকিছুকে প্রতিহত করে মানববন্ধন কর্মসূচি সফল করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, যেসব পরিবার নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন, গুম-খুন হয়েছেন, সেসব পরিবারের সদস্যদের আপনারা মানববন্ধনে আনবেন।

এর আগে, গত ৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশের জেলা সদরে (১০ ডিসেম্বর) মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

Advertisements

কর্মসূচিতে দলটি গুম, খুন, গায়েবি মামলায় গ্রেপ্তার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার দলীয় নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের সদস্যরা অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর থেকে মঙ্গলবার, শুক্রবার ও শনিবার ব্যতীত দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি করে যাচ্ছে দলটি। তবে, বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কর্মসূচিতে পরিবর্তন আনল বিএনপি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/g653
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন