English

18 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
- Advertisement -

বিএনপি শুধু বাংলাদেশের: বাবুল

- Advertisements -

নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল বলেছেন, একটা গুপ্ত দল আছে। এরা ৪৭ এ বাংলাদেশের বিরুদ্ধে ছিল, ৭১ এ বাংলাদেশের বিরুদ্ধে ছিল। এই মূহুর্তেও তারা বাংলাদেশের বিরুদ্ধে। এরা কখনও আমেরিকার, কখনও ভারতের আবার কখনও পাকিস্তানের। আর জাতীয়তাবাদী দল বিএনপি শুধু বাংলাদেশের। কারণ সবার ওপরে বাংলাদেশ।

আজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাপা হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

ফজলে হুদা বাবুল বলেন, ওই যে একটা গুপ্ত দল আছে না, গুপ্ত। ওদের কোনো নাম নেই। এরা গুপ্ত দল। ওদের দলের নামই গুপ্ত দল। এরা যে কোন দেশের লোক ওরা নিজেরাই জানে না। এরা কখনও বাংলাদেশ আগে লাগায়, আবার কখনও পিছে লাগায়। কাজেই সাবধান থাকবেন ওদের থেকে। ওরা নির্বাচন নিয়ে যেকোনো চক্রান্ত করতে পারে। তাই পোলিং এজেন্ট নারী দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেককে চেক করবেন।

তিনি বলেন, এই দেশের মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করি। তেমনি ২৪ এর গনঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, তাদেরও আমরা সন্মান করি। কাজেই এই দেশটাকে আমরা নষ্ট হতে দেব না।

ফজলে হুদা বলেন, ম্যাডাম খালেদা জিয়া যে গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন, সেই গণতন্ত্রের সর্বশেষ ধাপ এই জাতীয় নির্বাচন। সাধারণ জনগণের ভোটের অধিকারের নির্বাচন। মানুষ যেন প্রয়োগ করতে, সেটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

উপস্থিত নারী-পুরুষদের উদ্দেশে তিনি বলেন, এই বদলগাছীতে মাদক থাকবে না, এই আসনে কোনো দুর্নীতি থাকবে না, কোনো দলবাজী থাকবেনা, কোনো সিন্ডিকেট থাকবে না। এই আসনে একটি মা-বোনও অসম্মান হবে না। এখানে প্রতিটি মানুষ নিরাপদে থাকবে, কোনো ভেদাভেদ থাকবে না। হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান প্রত্যেক মানুষকে সমান চোখে দেখা হবে। আর এটাই হলো আমার অঙ্গীকার।

উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, নওগাঁ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম রওশন-উল ইসলাম, বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডে প্রমূখ।

বদলগাছী উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী এই জনসভায় সভাপতিত্ব করেন মথুরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শিবলী আখতার চৌধুরী।

প্রধান অতিথি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন, আপনারা তাকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। আগামী নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন, বদলগাছী মানুষের ভাগ্য উন্নয়নের নির্বাচন। আপনারা গত ১৭ বছর যে কষ্ট করেছেন আজ সেই কষ্ট লাঘবের দিন এসেছে। ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ এসেছে। আমরা বলেছিলাম ধানের শীষ যার, আমরা হবো তার। অথচ কেউ কেউ ধানের শীষের বিপক্ষে কথা বলছে। আর যারা ধানের শীষের বাইরে গিয়ে কথা বলছে তারা তারেক রহমানকে মানে না। তাই আমরা ধানের শীষকে জয়ী করে এই আসনটি তারেক রহমানকে উপহার দেব।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7hlu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন