English

25 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
- Advertisement -

বিজয়ী নওশাদকে অভিনন্দন জানালেন সার্জিস

- Advertisements -

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে পরাজয়ের পর রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সারজিস আলম। ফলাফল ঘোষণার পর তিনি বিজয়ী প্রার্থী নওশাদ জমিরকে অভিনন্দন জানান।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান ফলাফল ঘোষণা করেন। এ সময় ফলাফল ঘোষণার মঞ্চে বিজয়ী প্রার্থী নওশাদ জমিরের পাশে এসে বসেন সারজিস আলম।

সারজিস আলম বলেন, আমরা একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আজকে উনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে এসেছি। আমি মনে করি, আমাদের ওইটুকু রেসপেক্ট এবং সৎ সাহস থাকা উচিত। জনগণ যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে এক ভোটেও এগিয়ে রাখে, তাকে ওইটুকু রেসপেক্ট আমাদেরও শো করা উচিত। সেই জায়গা থেকে আমি নিজেই এসেছি তাকে অভিনন্দন জানাতে এবং তার খুশির মুহূর্তে পাশে থাকতে।

তিনি বলেন, আগামী ৫ বছর আমরা সকল ভালো কাজে তাকে সহযোগিতা করব। আমরা এটুকুনও প্রত্যাশা করি যে কোনো যৌক্তিক বিষয়ে সর্বক্ষেত্রে সেই সহযোগিতাটাও পাবো। দিনশেষে একসাথে মিলেই পঞ্চগড়টা গড়তে হবে।

ব্যারিস্টার নওশাদ জমির সারজিসকে ধন্যবাদ জানিয়ে বলেন, গণতন্ত্র ধরে রাখার যে চেষ্টা সেটা শুরুতেই আমরা ভালোভাবে করতে পারলাম। প্রথম দিন আমরা দুজনই বলেছিলাম, আমাদের এই জেলার জন্য একসঙ্গে কাজ করতে চাই। আমাদের এই চেষ্টাটা অব্যাহত থাকবে। দলমত নির্বিশেষে আমাদের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মতপার্থক্যের ব্যাপারেও আমরা একমত হবো।

উল্লেখ্য, ৮ হাজার ১২০ ভোটের ব্যবধানে পরাজিত হন সারজিস আলম। ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা ব্যারিস্টার নওশাদ জমির পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে সারজিস শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/l8b3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন