English

27 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
- Advertisement -

রাজনৈতিক উত্তেজনার মধ্যেই দিল্লিতে মমতা

- Advertisements -

সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হবে। তার আগে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই দিল্লিতে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং তার ভাতিজা তথা ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য অভিষেক ব্যানার্জী।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জী। এ সময় মমতার সঙ্গে থাকবে ১৫ সদস্যদের এক প্রতিনিধি দল।

এসআইআর (সচিত্র ভোটার তালিকা সংশোধন) সংক্রান্ত জটিলতা নিয়ে কথা হতে পারে। এ নিয়ে ইতিপূর্বে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জীর জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন এবং সুপ্রিম কোর্টে মামলাও করেছেন। আজকের বৈঠকে এ বিষয়ে কথা হতে পারে।

মমতা ব্যানার্জী বলেন, এসআইআর আড়ালে কী চলছে আমি তাদের এটাও জানাব। বিজেপি কীভাবে রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করতে চায় আমি সব কিছুই উল্লেখ করবো। আমরা কী করেছি সেটাও বলবো।

এছাড়াও এসআইআর-এর নামে চালানো প্রচেষ্টা সম্পর্কে তিনি সংসদ সদস্যদের অবহিত করবেন বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

বিজেপিকে পুনরায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,আমি তাদের (বিজেপি)বলবো যদি সাহস থাকে তাহলে রাজনৈতিকভাবে যুদ্ধ করুন। আমরা লড়তে প্রস্তুত, এক ইঞ্চি মাটিও ছাড়ব না।

বিরোধী দলগুলোর সম্ভাবনা সম্পর্কে আত্মবিশ্বাস প্রকাশ করে মমতা আরও অভিযোগ করে বলেন, বাংলা জিতবে, তামিলনাড়ু জিতবে, কেরালা জিতবে, আর আসামেও বিজেপি হারবে। এসআইআর-এ ১১০ জনের বেশি মানুষ মারা গেছেন। এত মৃত্যুর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। কেন্দ্রীয় সরকারকে নিতে হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/r0wp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন