English

26 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
- Advertisement -

সরকারি খেজুর বিতরণ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: এমপি মোশারফ হোসেন

- Advertisements -

আব্দুল গফুর, নন্দিগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন এমপি বলেছেন, সরকারি খেজুর বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, প্রকৃত তথ্য না জেনে কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন মন্তব্য করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

বুধবার (১১ মার্চ ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে এক প্রতিক্রিয়ায় তিনি জানান, নন্দীগ্রাম উপজেলায় সরকারি প্রাপ্ত খেজুর আজ দুপুরের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গ্রহণ করেছেন। বিষয়টি তিনি রাতেই নিশ্চিতভাবে জানতে পারেন।

এমপি মোশারফ হোসেন বলেন, ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার জন্য তালিকা প্রস্তুতের কাজ চলছে। ইনশাআল্লাহ আগামী ২–১ দিনের মধ্যেই প্রাপ্যতা অনুযায়ী সংশ্লিষ্ট এতিমখানা ও মাদ্রাসায় উপজেলা প্রশাসনের মাধ্যমে খেজুর বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, কেউ যদি খেজুর বিতরণ বা এ সংক্রান্ত তথ্য জানতে চান, তাহলে সরাসরি ইউএনও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। সরকারি অফিস সবার জন্য উন্মুক্ত।

গুজব ছড়ানোকারীদের উদ্দেশ্যে এমপি বলেন, ইনসাফের কথা বলে যারা অপপ্রচার চালাচ্ছে আল্লাহ তাদের হেদায়েত করুন। তিনি সাধারণ মানুষ ও ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বটিং বা ভুয়া প্রচারণা চালালেও জনগণের রায়ই শেষ কথা। সাধারণ মানুষ এসব বিভ্রান্তিকর কথায় বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/glfo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন