English

30 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬
- Advertisement -

সাংবাদিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী

- Advertisements -

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন অনুসারে দেশে অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আগামী মাস থেকে এই কার্ডের কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে এই ফ্যামিলি কার্ডে নগদ অর্থ প্রদান করা হবে। দেশের ৪ কোটি ১০ লাখ পরিবারের নারী সদস্য এই কার্ডের মালিক হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশাল জেলা প্রশাসন এর উদ্যোগে আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কথাগুলো বলেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘বাংলার মানুষ তার অধিকার প্রতিষ্ঠায় কখনো আপস করেনি, ৫২-এর ভাষা আন্দোলন থেকে ২৪-এর গণ-অভ্যুত্থানের এর প্রমাণ। মহান ভাষা দিবসের চেতনা ছিল ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ। দেশে আর কোনো ভিন্ন পন্থা অবলম্বন করে ক্ষমতা দখল করা যাবে না। নির্বাচনই হবে ক্ষমতা দখলের একমাত্র পন্থা।’

গণমাধ্যমের বিষয়ে মন্ত্রী বলেন, ‘গণমাধ্যমকে সঠিক ও সুষ্ঠভাবে কাজ করতে দিতে হবে। গণমাধ্যমকে কুক্ষিগত করতে দেওয়া হবে না। আমি গণমাধ্যমের অবিভাবক হিসাবে দায়িত্ব নিয়েছি। গণমাধ্যমের ওপর কোনো গোষ্ঠীকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘একটি গ্রুপ মবকে প্রশ্রয় দিচ্ছে। এটা প্রশাসনের একটি পক্ষ সায় দিচ্ছে। দেশে আর মবকে প্রশ্রয় দেওয়া হবে না। প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। একই সঙ্গে যারা প্রশাসনকে ব্যবহার করবে তাদেরকেও সচেতন থাকতে হবে। প্রশাসনকে ভুল কাজে ব্যবহার করা যাবে না।’

রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আন্দোলন করেছি এটা কোনো পেশা নয়। আমাদের আন্দোলন বাধ্য করা হয়েছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের বিরুদ্ধে আন্দোলন হয়।’

বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলী, বরিশাল জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, বরিশাল মেট্রো পলিটন পুলিশ এর উপ-কমিশনার আবদুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চাঁন, ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/q0dn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন