অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা জোনায়েদ সাকির মন্ত্রণালয় পুনর্বণ্টন করা হয়েছে। দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এ প্রতিমন্ত্রীকে এখন থেকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
বুধবার (৪ মার্চ) আট প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রী তার রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩বি(আইআই) বিধি অনুযায়ী এই পুনর্বণ্টন করেছেন বলে প্রকাশিত গেজেটে উল্লেখ রয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এখন থেকে কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
