আপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না: সংস্কৃতিমন্ত্রী

- Advertisements -

দুর্নীতি, দখলদারি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সে যে দলের লোকই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আমাদের দলের কোনো লোকও যদি অন্যায় করে, তাকে শাস্তি পেতে হবে, সে যেই হোক। সংগঠনের শৃঙ্খলা ও স্বচ্ছতা রক্ষায় কঠোর অবস্থান গ্রহণ করা হবে।

Advertisements

শনিবার (১১ এপ্রিল) দুপুরে মাগুরার মহম্মদপুর সদরের আমিনুর রহমান কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, সরকারি সুযোগ-সুবিধা ও ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বা দলীয় পক্ষপাতিত্ব করা হবে না। যারা আমাদের ভোট দিয়েছেন, তারাও কার্ড পাবেন, যারা দেননি তারাও পাবেন।

Advertisements

আমিনুর রহমান কলেজের গভর্নিং বডির সভাপতি মো. তানভীর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান এবং প্রতিষ্ঠাতা মো. মিজানুর রহমান কাবুল। অনুষ্ঠান শেষে কলেজের পক্ষ থেকে সংস্কৃতিমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/yiry
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন