সামাজিক যোগাযোগমাধ্যমে সালাহউদ্দিন আম্মারকে নিয়ে সমালোচনামূলক পোস্ট করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা।
শনিবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এই পোস্ট করেন তিনি।
পোস্টে জাহিন বিশ্বাস এশা দাবি করেন, সালাহউদ্দিন আম্মারের মায়ের দেওয়া ফেসবুক পোস্ট আম্মার শেয়ার দিয়ে নিজের পিআর টিমের কল্যাণে প্রচুর বাহবা পেলেও জাতীয় দৈনিকে একই বিষয় প্রকাশের পর এই মানসিক ভারসাম্যহীন উন্মাদের প্রতি জনগণের বিতৃষ্ণা প্রকাশ পেয়েছে।
তিনি উল্লেখ করেন, দৈনিক কালবেলা ও দৈনিক আমার দেশে প্রকাশিত প্রতিবেদন পজিটিভ হলেও কমেন্টে সমালোচনামূলক কমেন্ট বেশি দেখা গেছে। কমেন্ট সেকশনে সাধারণ মানুষ তো আন্টিকেই রীতিমতো ধবলধোলাই করেছে। মানুষ এদের কাছ থেকে রেহাই চায়।
একই পোস্টে তিনি আম্মারকে ঘিরে ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এষা লিখেন, আম্মারের মায়ের কাছে প্রশ্ন রইল আম্মারের অশ্লীলতা কি পারিবারিক ঐতিহ্য? আম্মারের পিআর টিমের বিশাল খরচ কি পারিবারিকভাবে বহন করা হয় নাকি জামায়াত শিবিরের ফান্ড থেকে- এ প্রশ্নও তুলেন তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে সালাহউদ্দিন আম্মার বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
