এখন অনেকটাই সুস্থ মির্জা আব্বাস: আফরোজা আব্বাস

- Advertisements -

ক্রমেই সুস্থ হয়ে উঠছেন প্রবীণ রাজনীতিবিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এমনটাই জানিয়েছেন তাঁর সহধর্মিণী আফরোজা আব্বাস। তিনি বলেন, এখন অনেকটাই সুস্থ মির্জা আব্বাস। পুরোপুরি সুস্থ হয়ে খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন।

মির্জা আব্বাসের প্রতি দেশবাসী ও নেতাকর্মীদের ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতার পাশাপাশি তাঁর পরিপূর্ণ সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন আফরোজা আব্বাস।

Advertisements

এর আগে, গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে প্রথমে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। এর চারদিন পর উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে নেয়া হয় সিঙ্গাপুরে।

Advertisements

সেখানে একমাস চিকিৎসাধীন থাকার পর অবস্থার উন্নতি হলে তাকে নেওয়া হয় মালয়েশিয়ার প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টারে। বর্তমানে সেখানেই নিয়মিত থেরাপি ও চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন প্রবীণ এই রাজনীতিবিদ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rr8g
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন