English

25 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
- Advertisement -

এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

- Advertisements -

নির্বাচনি প্রচারণাকালে প্রাণনাশের হুমকির অভিযোগে পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

জিডি সূত্রে জানা যায়, রংপুর-৪ আসন (পীরগাছা-কাউনিয়া) থেকে ১১ দল সমর্থিত ও এনসিপির মনোনীত প্রার্থী আখতার হোসেন শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে পীরগাছা থানাধীন ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

জিডিতে উল্লেখ করা হয়, হুমকি প্রদানকারী ফোন করে নিজের পরিচয় না দিয়েই ভয়ভীতি ও হত্যার হুমকি প্রদর্শন করে ফোন কেটে দেয়। এতে তার জানমালের গুরুতর ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।

এ ঘটনায় ভবিষ্যতে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং আইনি সুরক্ষার জন্য পীরগাছা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ বিষয়ে আখতার হোসেন বলেন, সারা দেশের মতো আমার আসনেও শাপলা কলির নেতাকর্মীদের বিভিন্ন সময়ে নানাভাবে প্রকাশ্য ও গোপনে হুমকি দেওয়া হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে দীর্ঘদিন ফ্যাসিবাদ চেপে বসেছিল, তার বিরুদ্ধে লড়াইয়ে আমরা কখনই পিছপা হইনি।

পীরগাছা থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, আখতার হোসেনকে হুমকির বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7jtw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন