এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

- Advertisements -

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। আর মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই স্থগিত করা হয়েছে।

বুধবার  নির্বাচন ভবনের অডিটরিয়ামে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান এই সিদ্ধান্ত দেন। মনিরা শারমিন মনোনয়নপত্রে রিটার্নিং দাখিলের নথিতে সরকারি পে-স্কেলে বেতন উত্তোলনের তথ্য দিয়েছেন।

কিন্তু বিস্তারিত তথ্য—কবে, কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন তার তথ্য না থাকায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর পর্যন্ত বাছাই কার্যক্রম স্থগিত করেন তিনি। মঈন উদ্দীন খান প্রার্থীর উদ্দেশ্যে বলেন, আপনি কাল দুপুর ১২টার মধ্যে কাগজপত্র দাখিল করবেন। এরপর সিদ্ধান্ত দেওয়া হবে।

জানা গেছে, জামায়াত জোটের শরিক এনসিপির এই নেত্রী ২০২৩ সালের ১১ নভেম্বর কৃষি ব্যাংকে চাকরিতে যোগদান করেন। আর ২০২৫ সালে রাজনীতিতে নাম লিখিয়ে চাকরি থেকে ইস্তফা দেন।

গণপ্রতিনিধি আদেশ অনুযায়ী, সরকারি চাকরি থেকে অবসর বা পদত্যাগের তিন বছর সময় পার না হলে সংসদ সদস্য পদে নির্বাচনের অযোগ্য বলে বিবেচিত হবেন।

এক্ষেত্রে জামায়াত জোটের ১৩ জনের মধ্যে মনিরা শারমিনের মনোনয়নপত্র বৈধ হওয়ার সুযোগ নেই। এতে জামায়াত জোটের জন্য বরাদ্দ ১৩টি আসনের মধ্যে একটি কমে যেতে পারে।

আইন অনুযায়ী, কোনো জোটের জন্য নির্ধারিত আসনের চেয়ে মনোনয়ন কম হলে সেই আসনটি সকল দল বা জোটের জন্য উন্মুক্ত হয়ে যাবে। ফলে নতুন তফসিলে নির্বাচন হলে বিএনপি জোটের একটি আসন বেড়ে ৩৭টি হতে পারে।

কেননা, এমন নির্বাচনে সংসদ সদস্যরা ভোট দিয়ে সংরক্ষিত নারী আসনের সংশ্লিষ্ট পদে নির্বাচিত করবেন। আর এতে বিএনপির ভোট বেশি থাকায় দলটি সেই আসন পেতে পারে বলে মনে করছেন ইসি কর্মকর্তারা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/w6g7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন