English

27.3 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
- Advertisement -

ক্রিকেটারদের সঙ্গে অপমান করা হয়েছে আমাদের জাতিকেও: জামায়াত আমির

- Advertisements -

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হয়েছে আজ। প্রথমবারের মতো আসরে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তাজনিত কারণে ভারতের পরিবর্তে ভেন্যু বদলে শ্রীলঙ্কায় খেলতে চাইলেও আইসিসি সেই দাবি না মেনে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে বাংলাদেশকে।

বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে ক্রিকেটারদের সঙ্গে জাতিকেও অপমান করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ দল অংশ না নেওয়ায় দেশের ক্রিকেট ভক্তদের আগ্রহের ঘাটতি দেখা পরিলক্ষিত হয়েছে এবারের আসর নিয়ে। এক ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘প্রিয় ক্রিকেটপ্রেমী বন্ধুরা, আজ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলো। এমন দিনে স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকতো টিভি স্ক্রিনে। সবাই অপেক্ষা করতাম টাইগারদের মাঠের লড়াই আর বিজয়ের আনন্দ দেখতে।

দুঃখের বিষয়, এই আন্তর্জাতিক মঞ্চে আজ বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমাদের ক্রিকেটারদের সাথে জাতিকেও অপমান করা হয়েছে। লাল-সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে আমাদেরকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো।’

বিশ্ব আসর না খেলতে পারা যেকোনো ক্রিকেটারের জন্য হতাশার। ক্রিকেটারদের এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে জামায়াতের আমির লিখেছেন, ‘প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের সাথে সমব্যথী। দেশের মর্যাদা, দেশের স্বপ্নের সাথে কোনো আপোষ নয়। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না। দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশকে আমরা আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে নিয়ে যাবো, ইনশাআল্লাহ।’

পোস্টের শেষ দিকে দেশের সম্মান নিয়ে তিনি লিখেন, ‘বাংলাদেশ ফিরবে মাথা উঁচু করে – গর্ব নিয়ে, শক্তি নিয়ে, সম্মান নিয়ে।’

উল্লেখ্য, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কটের জন্য পিসিবিকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে পাকিস্তানের সরকার। তবে আইসিসি থেকে চেষ্টা চালানো হচ্ছে পাকিস্তানকে রাজি করানোর। বাংলাদেশ বাদ পড়ায় বিশ্বকাপে অংশ নিচ্ছে স্কটল্যান্ড।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0vmg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন