খালেদা জিয়াকে দেখতে ঢাকায় কোকোর স্ত্রী

- Advertisements -

বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি দেশে এসেছেন। বৃহস্পতিবার তিনি লন্ডন থেকে ঢাকায় আসেন।

বিএনপির একটি সূত্র জানায়, গতকাল দুপুর ১টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর বনানী ডিওএইচএসে মায়ের বাসায় যান। গতকালই তিনি বেগম জিয়াকে দেখার জন্য এভারকেয়ার হাসপাতালে যান।

Advertisements

গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থাইটিস, রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্রে জটিলতা, ফুসফুস, চোখ ও দাঁতের নানা সমস্যায় ভুগছেন। এছাড়া তাঁর মেরুদণ্ড, হাত ও হাঁটুতে বাতের সমস্যাসহ আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে বলে জানা গেছে।

Advertisements

এর আগে গত মার্চে শর্মিলা রহমান খালেদা জিয়াকে দেখতে ঢাকায় এসেছিলেন। তিনি লন্ডনে থাকেন। খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও পরিবারসহ লন্ডনে অবস্থান করছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wmn2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন