চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

- Advertisements -

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।

সোমবার (১৬ জানুয়ারি) রাতে তিনি বাসায় ফেরেন। মঙ্গলবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

Advertisements

এর আগে গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকদের পরামর্শে ভর্তি হন তিনি।

Advertisements

এক মাসেরও বেশি সময় তিনি কারাগারে ছিলেন। রাজধানীর নয়াপল্টনে গত ৭ ডিসেম্বর পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় গত ৮ ডিসেম্বর গভীর রাতে নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ। এরপর মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/qshd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন