English

28 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
- Advertisement -

ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায় বিজয়ী

- Advertisements -

ঢাকা-৩ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষ প্রতীকের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। তিনি পেয়েছেন ৯৮ হাজার ৭৮৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী শাহীনুর ইসলাম পেয়েছেন ৮২ হাজার ২৩২ ভোট। অর্থ্যাৎ ১৬ হাজার ৫৫৩ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, কেরানীগঞ্জের পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা-৩ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৫৯ হাজার ৬১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮২ হাজার ৮৪৩ জন, নারী ভোটার ১ লাখ ৭৬ হাজার ৭৭১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৪ জন।

এই আসনে মোট ১ লাখ ৯২ হাজার ২৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/add1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন