English

26 C
Dhaka
বুধবার, মার্চ ১১, ২০২৬
- Advertisement -

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

- Advertisements -

বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

১৭ বছর পেরিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই ১৭ বছর সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন বেগম খালেদা জিয়া। আমাদের একটা প্রধান দায়িত্ব তার জীবনী দেশের তরুণদের সামনে তুলে ধরা।

দেশে যখনই গণতন্ত্র হোঁচট খেয়েছে, তখনই খালেদা জিয়া এগিয়ে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, নারীদের ক্ষমতায়ন আজকে আরও এক ধাপ এগিয়ে গেছে ফ্যমিলি কার্ড উদ্বোধনের মাধ্যমে।

আমরা গণতন্ত্র পেয়েছি। কিন্তু তা রক্ষা করা কঠিন মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের গণতন্ত্র বিনষ্ট করতে এরইমধ্যে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা সব দেশের সঙ্গে সম্পর্ক রাখব।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1u8l
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন