নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

- Advertisements -

এক দফা, সরকারের পদত্যাগ ও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ৯ সেপ্টেম্বর রাজধানীতে গণমিছিল করবে দলটি।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Advertisements

তিনি জানান, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক দুটি গণমিছিল অনুষ্ঠিত হবে। শনিবার বিকাল ৩টায় এ কর্মসূচি পালিত হবে। বিএনপিসহ যুগপৎ আন্দোলনে সব শরিকরা এই কর্মসূচি পালন করবে।

উল্লেখ্য, সরকারের পতনের এক দফা দাবিতে বর্তমানে বিএনপির সঙ্গে ছোট-বড় মিলিয়ে ৩৬টি রাজনৈতিক দল যুগপৎভাবে আন্দোলন করছে।

Advertisements

এর আগে সর্বশেষ গত ১১ আগস্ট এক দফা আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল করে বিএনপি। সেদিন দুপুর ৩টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে পৃথক দুটি গণমিছিল হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/oilw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন