সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। নির্বাচনের আগে সরকার যে সব ওয়াদা করেছিল, পর্যায়ক্রমে সেগুলোর কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে ফ্যামেলি কার্ড, কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। বিশ্বনাথ-ওসমানীনগরেও ব্যাপক উন্নয়ন হবে। উন্নয়ন কাজে কোনো ধরণের অনিয়ম করা যাবে না। নিজ দলের কেউও যদি উন্নয়ন কাজে অনিয়ম করেন, তাকেও ছাড় দেয়া হবে না।
আজ শনিবার (১৬ মে) দুপুরে বিশ্বনাথ উপজেলা পরিষদে তাঁর ব্যক্তিগত অফিসে উপজেলা ও পৌর প্রকৌশলী এবং ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লুৎফুর রহমান, উপজেলা প্রকৌশলী হাসানুজ্জামান, পৌর সহকারি প্রকৌশলী মনির উদ্দিন আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক কাওছার খান, শামিম আহমদ, সাংগঠনিক সম্পাদক আবদুল মুমিন মামুন, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আবদুল জলিল, ঠিকাদারী প্রতিষ্ঠানের শিপন আহমদ, দুলাল মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক শামছুল ইসলাম, যুগ্ম-আহবায়ক নাজিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল প্রমুখ।
