বিকেলে হাসপাতালে যাবেন খালেদা জিয়া

- Advertisements -

আবারও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

রোববার (২৮ আগস্ট) বিকেলে গুলশানের বাসা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসনকে।

Advertisements

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসক ডা. এজেড এম জাহিদ হোসেন জানিয়েছেন স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে আজ বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

পরবর্তীতে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত মতো ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

Advertisements

এর আগে, ২২ আগস্ট চেকআপের জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। তার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পর রাতেই আবার বাসায় ফেরেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2u6c
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন