‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তুলে বিরোধী দলের ওয়াকআউট

- Advertisements -

বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দল আজ শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে।

এর আগে সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেন বিরোধী দলীয় নেতা।

ওয়াকআউটের সময় শফিকুর রহমান বলেন, আজকে আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করলাম।

এর আগে তিনি বিরোধী দলীয় নেতা স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ তোলেন।

বিশেষ কমিটির বৈঠকের সমঝোতার ব্যত্যয় ঘটিয়ে ‘জুলাই স্মৃতি জাদুঘর বিল’ সংশোধিত আকারে পাশের প্রেক্ষাপটে উভয়পক্ষের দীর্ঘ বির্তকের জের ধরে এ ওয়াকআউটের ঘটনা ঘটেছে।

সংসদে প্রবল আপত্তি সত্ত্বেও ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাশ করায় এর প্রতিবাদে অধিবেশন থেকে ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল। বিলটি পাশের পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন। তার ঘোষণার পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।

এনিয়ে চলতি অধিবেশনে চারবারের মতো ওয়াকআউটের ঘটনা ঘটল। এর আগে গতকাল ‘গণবিরোধী’ বিল পাশের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াক আউট করেছিল বিরোধী দল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/b60i
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন