যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

- Advertisements -

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী সরকারের চুক্তি বাস্তবায়নে সরকার কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

শামা ওবায়েদ বলেন, দেশের স্বার্থ বজায় রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি বাস্তবায়নে যাবে সরকার। তবে এক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষা করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, সব দেশের সঙ্গেই কিন্তু আমাদের কাজ করতে হবে। বাংলাদেশ একটি এক্সপোর্ট ওরিয়েন্টেড (রপ্তানিমুখী) দেশ। এলডিসি গ্রাজুয়েশনসহ সবকিছু মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। সুতরাং, চুক্তির বিষয়ে আলোচনা হবে এবং আলোচনার ভিত্তিতেই সবকিছু হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ সময় শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে সরকার সক্রিয় আছে বলেও জানান। এছাড়া কাতারসহ অন্যান্য দেশে যাওয়ার অপেক্ষায় থাকা প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকার যোগাযোগ করছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/oikz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন