যে উপদেষ্টা রাষ্ট্রপতিকে সম্মান দেন না, তিনি বেয়াদব উপদেষ্টা বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিক মাসুদ কামাল বলেন, ‘রাষ্ট্রপতির চেয়ারে কে বসে আছেন দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো চেয়ারটা।
তিনি বলেন, ‘আপনি রাষ্ট্রপতিকে পদত্যাগ করাবেন কিভাবে? একটা নিয়ম তো লাগবে। রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়, সেটা করতে হবে সংসদে।আপনার সংসদ এক্সিস করে না। তাকে আপনি কিভাবে আউট করবেন, একটা আউট করতে পারেন যদি উনি পদত্যাগ করেন। যদি উনি পদত্যাগ না করেন তাহলে কার কী মনে কী খায়েশ আছে, কে কী চান—এগুলো মূল্যহীন।’
রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের এই কনসেপ্টটাই আমাদের সংবিধান স্বীকার করে না। এটা কিন্তু সাংবিধানিক প্রক্রিয়ায় একটা সরকার গঠিত হয়েছে বলে জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে।
