রনির চমকানো তথ্য: ডামি নির্বাচনের মনোনয়ন বাণিজ্য, ৬০ কোটি ঘুষ, ১২০ কোটি ঋণ

- Advertisements -

রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, “২০২৪ সালের আমি ডামি নির্বাচনের মনোনয়ন বাণিজ্যের এক পিলে চমকানো কাহিনী শুনলাম আজ!”

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে তিনি এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

Advertisements

রনি বলেন, “এক ডামি এমপির হালহকিকত জানতে চাইলাম। ফোনের অপরপ্রান্ত থেকে জানানো হলো—এতদিন দেশের মধ্যে ছিল, কিন্তু সপ্তাহ খানেক আগে সীমান্ত পাড়ি দিয়ে ভারত চলে গেছে। আমি বললাম—সে পালালো কেন? সেতো তেমন দুর্নীতি করেনি! আমার সঙ্গে কথা বলা লোকটি বললো—অনেক দুর্নীতি করেছে।

এই বছরে ৬০ কোটি টাকা ঘুষ দিয়ে নমিনেশন কিনেছে।”

Advertisements

রনি আরো বলেন, “আমি বললাম—এতো টাকা তো ওর পক্ষে দুর্নীতি করে কামাই করা সম্ভব নয়! উত্তরে লোকটি জানালো—মনোনয়ন বাণিজ্যের যে চক্রটি ৬০ কোটি টাকা ঘুষ নিয়েছে, তারাই সেই এমপির নামে ১২০ কোটি টাকার একটি ব্যাংক ঋণ ম্যানেজ করে দিয়েছিল। ঘুষখোররা নিয়েছে ৬০ কোটি, ব্যাংকের দুর্নীতিবাজরা নিয়েছে ১০–১৫ কোটি, আর বাকিটা নিয়েছে সেই ডামি এমপি। কাজেই পালানো ছাড়া তার কোনো উপায় ছিল না।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/t4ih
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন