রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা স্থিতিশীল

- Advertisements -

রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

Advertisements

তিনি বলেন, রুহুল কবির রিজভীর অক্সিজেন লেভেল আগের চেয়ে উন্নতি হয়েছে। কাশি কমেছে। তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন। আশু রোগ মুক্তির জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে, গত ১৬ মার্চ করোনা পজিটিভ রিপোর্ট আসে বিএনপি’র প্রবীণ রাজনৈতিক নেতা রুহুল কবির রিজভীর। এরপর গত ১৭ মার্চ তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হন। গত দু’দিন তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হলে বৃহস্পতিবার (১ এপ্রিল) তাকে আইসিইউতে নেওয়া হয়।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/mm5r
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন