শ্রমিকদের মজুরি ৩০০ ডলার হওয়া উচিত: শামীম হায়দার পাটোয়ারী

- Advertisements -

শ্রমিকদের নূন্যতম মজুরি ৩০০ ডলারের সমমান হওয়া উচিত, যাতে করে একটি শ্রমিক তার পরিবার নিয়ে মোটামুটি জীবন ধারণ করতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

শুক্রবার (১ মে) কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

Advertisements
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, বাংলাদেশে আজ বিপুল উৎসাহ উদ্দীপনায় শ্রমিক দিবস পালন হচ্ছে কিন্তু মে দিবসের চেতনা আজও বাস্তবায়িত হয় নাই। আমাদের প্রয়াত চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদ শ্রমিকদের কল্যাণে অনেক কাজ করে গেছেন।
তিনি শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনের বিষয়ে শক্তি প্রয়োগ না করে ট্রেড ইউনিয়নের সাথে আলোচনা করে শ্রমিকদের বহু সমস্যা সমাধান করেছেন। বাংলাদেশে আজ বহু কলকারখানা বন্ধ।
মালিকরা একটি প্রতিষ্ঠান চালাতে গিয়ে দীর্ঘদিন লাভ করে একসময় লোকসান দেখিয়ে কারখানা বন্ধ করে দেয়। এতে বহু শ্রমিক বেকার হয়ে যায়।
 

তিনি আরও বলেন, সরকারের উচিত যে সকল প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাণিজ্য এবং বাংলাদেশের অর্থনৈতিক সংকটের কারণে বন্ধ হয়ে যাচ্ছে সে সকল প্রতিষ্ঠানকে সাবসিডিয়ারি দেয়া। গত ইউনুস সরকারের আমলে প্রায় ২৭ লক্ষ শ্রমিক বেকার হয়েছে। এবছরও ৫/৬ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাবে। প্রতি বছর শ্রম বাজারে নতুন ৩০ লক্ষ শ্রমিক যোগ হওয়ার যোগ্য হয়। এই হিসাবে বাংলাদেশে যে পরিমাণ বেকার হয় তা দিয়ে পৃথিবীর কয়েকটা দেশ হয়ে যায়। কলকারখানা বন্ধ ও পুনরায় চালু করার মধ্যবর্তী সময়ে সরকারকে বেকার ভাতা দিতে হবে।

জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শান্তর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য প্রদান করেন, পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মো. খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহীন, এম এ সোবহান, যুগ্ম মহাসচিব-দ্বীন ইসলাম শেখ, কৃষক পার্টির সদস্য সচিব আব্দুল কুদ্দুস মানিক।

Advertisements

শ্রমিক পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান খানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আমির উদ্দিন আহমেদ ডালু, মো. হেলাল উদ্দিন, আক্তার হোসেন দেওয়ান, মো. হুমায়ুন খান, যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন চাকলাদার, মো. হেলাল উদ্দিন হেলাল, জুবের আলম খান রবিন, সাংগঠনিক সম্পাদক কাজী আবুল খায়ের, আব্দুল হান্নান, মিজানুর রহমান মিরু, সম্পাদক মণ্ডলীর সদস্য হাজী রমজান ভূঁইয়া, কেন্দ্রীয় সদস্য লায়ন এমরানুল হক, মোহাম্মদ আরিফুল ইসলাম রুবেল, সৈয়দ মনিরুজ্জামান, আজিজুল হুদা চৌধুরী সুমন, আবুল কালাম আজাদ টুলু, নজরুল ইসলাম, মো. নাসির উদ্দিন ইমরান, জাতীয় মহিলা পার্টির সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা, জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব মো. আরিফ আলী, পল্লীবন্ধু পরিষদের যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন, মটর শ্রমিক পার্টির সদস্য সচিব আব্দুর রহিম প্রমূখ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/l98p
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন