সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী

- Advertisements -

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের অনৈতিক বাধা মোকাবিলায় সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

গণমাধ্যমকে সম্পূর্ণ স্বাধীন ও স্বচ্ছ রাখার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানান মন্ত্রী।

Advertisements

আজ সোমবার (১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগের প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি ঘটনাটির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিচ্ছি। তবে এটি স্পষ্ট যে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভ্যন্তরে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। গণমাধ্যমের প্রধান কাজই হচ্ছে সমাজের সব ক্ষেত্রকে জনগণের সামনে স্বচ্ছ (ট্রান্সপারেন্ট) করে তুলে ধরা। আর এই অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে মূলধারার সাংবাদিকদের সহযোগিতা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।’

তিনি আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। মূলধারার সব গণমাধ্যম যেন নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারে, সে বিষয়ে সরকার সহযোগিতা করবে বলেও জানান তিনি।

Advertisements

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো অনৈতিক বাধা সৃষ্টি হলে তা মোকাবিলায় সরকার কঠোর অবস্থানে থাকবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3kww
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন