বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার বিকেলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জ্বর ঠাণ্ডা ও শ্বাসকষ্টের কারণে আজ বিকেলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/0d4a
