২৯ বছরের ক্যারিয়ারে প্রথমবার চুম্বন দৃশ্যে কাজল

- Advertisements -

নাসিম রুমি: দীর্ঘ ক্যারিয়ারে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য এড়িয়ে চলার অবস্থান থেকে সরে এসে প্রথমবারের মতো চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কাজল। ওটিটি সিরিজ দ্য ট্রায়াল: পেয়ার, কানুন, ধোঁকাতে এই সিদ্ধান্ত নেওয়ার পর তা নিয়ে দর্শক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

১৯৯২ সালে বেখুদি দিয়ে ক্যারিয়ার শুরু করা কাজল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ও কুছ কুছ হোতা হ্যায়সহ একাধিক ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন। শাহরুখ খানের সঙ্গে তাঁর জুটি পর্দায় ব্যাপক জনপ্রিয় হলেও, এতদিন কোনো ছবিতেই চুম্বন দৃশ্যে দেখা যায়নি তাকে। এমনকি স্বামী অজয় দেবগণের সঙ্গেও পর্দায় এমন দৃশ্য এড়িয়ে গেছেন তিনি।

তবে ‘দ্য ট্রায়াল’-এ সহ-অভিনেতা যিশু সেনগুপ্তর সঙ্গে একটি চুম্বন দৃশ্যে অভিনয় করেন কাজল, যা তার ক্যারিয়ারের প্রায় ২৯ বছর পর এই ‘নিয়ম ভাঙার’ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

Advertisements

এক পডকাস্টে কাজল বলেন, দৃশ্যটি করা তার জন্য সহজ ছিল না, তবে চরিত্রের প্রয়োজনেই তিনি রাজি হন। তার ভাষায়, এটি শুধু একটি চুম্বন নয়, বরং চরিত্রের আবেগ ও সংগ্রামের গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আরও জানান, শুটিংয়ের সময় অস্বস্তি থাকলেও পেশাদারিত্বের জায়গা থেকে দৃশ্যটি সম্পন্ন করেন। তার মতে, একজন অভিনেত্রী হিসেবে এই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।

Advertisements

দ্য গুড ওয়াইফের ভারতীয় সংস্করণ ‘দ্য ট্রায়াল’ পরিচালনা করেছেন সুপর্ণ বর্মা। কোর্টরুম ড্রামা ঘরানার এই সিরিজের প্রথম সিজন সফল হওয়ার পর দ্বিতীয় সিজনও মুক্তি পেয়েছে এবং বর্তমানে জিওহটস্টার এ দেখা যাচ্ছে।

এদিকে সিরিজটির একটি চুম্বন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়ে গেলে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ao7u
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন