English

24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
- Advertisement -

‘অতি উৎসাহী মামলাবাজকে’ শোকজ করায় বিএনপিকে ধন্যবাদ পাটওয়ারীর

- Advertisements -

অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (৮ মার্চ) রাত সাড়ে ১১টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ধন্যবাদ জানান।

ওই স্ট্যাটাসে পাটওয়ারী লেখেন, ধন্যবাদ বিএনপিকে অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। আশা করি ভবিষ্যতে এ ধরনের অযথা অশান্তির সৃষ্টি আর করবেন না।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে রোববার নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালত মামলাটি গ্রহণ করে পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

মামলার আবেদনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মির্জা আব্বাস ও এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনের সময় এবং ফল ঘোষণার পর বিভিন্ন সময়ে পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন।

সেখানে বলা হয়, নির্বাচনে পরাজয়ের পর নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে মির্জা আব্বাসের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রচার করে তার সুনাম ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন। গত ৫ মার্চ বাদী আশরাফুল ইসলাম ফেসবুকে পাটওয়ারীর দেওয়া একটি বক্তব্য দেখতে পান, যেখানে মির্জা আব্বাসকে নিয়ে বিভিন্ন মন্তব্য করা হয়েছে। পরবর্তীতে সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

মামলায় আরও উল্লেখ করা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও পরিকল্পিতভাবে এসব বক্তব্য প্রকাশ করে মির্জা আব্বাসের সম্মানহানি করা হয়েছে, যা সামাজিক ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0ull
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন