আইসিইউতে রওশন এরশাদের শারীরিক অবস্থা স্থিতিশীল

- Advertisements -

ঢাকা সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থার কোনো পরিবর্তন নেই। তার অক্সিজেন লেভেলের উন্নতি হলেও আগের মতো ওঠানামার মধ্যে আছে ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। ফলে, তাকে আইসিইউতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

Advertisements

রওশন এরশাদের ছেলে ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাগিব আল মাহি সাদ এরশাদ গণমাধ্যমকে বলেন, আম্মার অক্সিজেন লেভেল আগের চাইতে ভালো। কিন্তু ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ওঠানামার মধ্যে আছে। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাই।

এর আগে শনিবার (১৪ আগস্ট) রাতে রওশন এরশাদের অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে রাজধানীর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর রওশন এরশাদের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/we7i
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন