আগে নিজেদের ঠিক করা উচিত, পরে বিএনপির নেতাকর্মীদের দোষ ধরিয়েন: রাশেদ খাঁন

- Advertisements -

জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের একাধিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন। জাশির কর্মীদের নিজেদের আগে শুধরিয়ে এরপর বিএনপির কর্মীদের দোষ ধরতে বললেন এই বিএনপি নেতা।

আজ মঙ্গলবার (১২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেছেন।

Advertisements

পোস্টে তিনি বলেছেন, ‘এমপি শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের রিকসার পিছনে জাশির নেতাকর্মীরা দৌঁড়ালে সমস্যা নেই। সমস্যা হলো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা চিন্তা করে তার গাড়ির পিছনে দৌঁড়ালে! দলীয় নেতাকর্মীদের দলের প্রধান নেতার প্রতি আবেগ থাকা স্বাভাবিক। আমরা দেখি সেই আবেগ থেকে কেউ কেউ জামায়াতে ইসলামীর আমিরের পাঞ্জাবিও ঠিক করে দেয়। জাশির নেতাকর্মীরা যা করবে সব স্মার্টনেস। আর বিএনপি নেতাকর্মীরা করলেই জাশি সেটাকে নোংরা হিসেবে প্রচার করে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অসাধু ভিউ ব্যবসায়ীদেরও নিন্দা জানালেন রাশেদ, ‘আমাদের কিছু ডিজিটাল প্লাটফর্মের ভাইয়েরা কোন নেতা কি ভুল করলো, কে কি করলো, সেটা জুম করে প্রচার করে বাড়তি ভিউয়ের জন্য। কিছুদিন আগে দেখলাম নায়ক সিয়ামের সহধর্মিণীর ভিডিও নেওয়া হচ্ছে উপর থেকে জুম করে! তিনি আবার এটির প্রতিবাদ করলেন। ঠিক নারীদের মিছিলের শারীরিক অবয়বও কেউ কেউ জুম করে দেখায় শুধুমাত্র ভিউয়ের জন্য। মিছিলে হুড়োহুড়ি খুব স্বাভাবিক ঘটনা। এটা ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দেখে আসছি। সামনে আসা পিছনে দাঁড়ানো দিয়ে ধাক্কাধাক্কি হয়। বিশেষ করে স্বেচ্ছাসেবক বা প্রটোকলে থাকা টিমের সদস্যরা মিছিল বা কর্মসূচির শৃঙ্খলা রক্ষার্থে অনেকসময় ধাক্কা দিয়ে কাউকে সরিয়ে দেয়।’

Advertisements

সবশেষে তিনি লিখেছেন, ‘শুধুমাত্র বাড়তি ভিউয়ের জন্য সেগুলো জুম করে প্রচার করে। এগুলো ডিজিটাল প্লাটফর্মের কেউ কেউ করে করে থাকে। সেগুলো আবার প্রচার করে জাশির নেতাকর্মীরা। কিন্তু তারা ভুলে যায়, তাদের নেতার চুম্মাদোষ আছে। আবার তারাও রিকসার পিছনে দৌঁড়ায়। আগে এগুলো ঠিক করা উচিত। পরে না হয় বিএনপি, ছাত্রদলের নেতাকর্মীদের দোষ ধরিয়েন।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/b1lq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন