ঐকমত্য কমিশন থেকেই বিএনপি সংস্কারের বিপক্ষে: নাহিদ ইসলাম

- Advertisements -

সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ঐকমত্য কমিশন থেকেই বিএনপি সংস্কারের বিপক্ষে। বিএনপি গণভোটের পক্ষে, তবে প্রধান সংস্কারগুলোর পক্ষে নেই। নিজের মনমর্জি মতো সংস্কার করতে চাচ্ছে।

আজ সোমবার এনসিপি মহানগর উত্তর আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, সরকারি দল যদি ভুল পথে হাঁটে, তবে ঠিক পথ দেখাবে এনসিপি।

সংস্কারের পক্ষে এনসিপির লড়াই চলমান থাকবে জানিয়ে নাহিদ বলেন, দেশের তরুণ প্রজন্মের প্রতি যে আশা বাংলাদেশের মানুষ দেখিয়েছে, এনসিপির পক্ষ থেকে তার সর্বোচ্চ প্রতিফলন দেখাতে হবে।

সরকারই এনসিপিকে সর্বোচ্চ বিরোধিতার দিকে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/h5c3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন