খালেদা জিয়ার উপদেষ্টার পদ থেকে তৈমুরকে প্রত্যাহার

- Advertisements -

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।

রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। তবে আজ সোমবার বিষয়টি প্রকাশ পায়।

Advertisements

এর আগে জেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে তৈমুর আলমকে সরিয়ে জেলা বিএনপির এক নম্বর যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়।

Advertisements

এদিকে বিএনপির একাধিক সূত্র জানায়, নির্বাচনকালীন সময়ে তৈমুরকে দুটি পদ থেকে সরিয়ে দেয়ার বিষয়টি বিএনপি একটি কৌশল মাত্র। নির্বাচনের পর তৈমুর তার স্ব স্ব পদে ফিরে যাবেন। তৈমুর আলম যাতে ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে দলীয় ও সাংগঠনিক চাপ মুক্ত থেকে নির্বাচন করতে পারে। তাছাড়া যেহেতু বিএনপি বলে আসছে এই সরকারের আমলে তারা আর কোন নির্বাচনে অংশ নিবে না। সেখানে বিএনপির ব্যানারে তৈমুর নির্বাচনী মাঠে থাকলে রাজনৈতিকভাবে প্রশ্নের সম্মুখীন হবে বিএনপি। তবে চিঠির বিষয়টি  নিয়ে কেউ কোন মন্তব্য করতে রাজী হয়নি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/103o
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন