বিভিন্ন অজুহাত দেখিয়ে নিজের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা-৯ আসনের বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনী এলাকায় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন তিনি।
এসময় তাসনিম জারা বলেন, ‘পোলিং এজেন্ট যারা আছে, তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে, ওনারা এখানকার ভোটার না।
কিন্তু এমন কোনো নিয়ম নেই যে পোলিং এজেন্ট হতে হলে ওই আসনের ভোটার হতে হবে।’
অথচ ফোন নিয়ে ঢোকা যাবে ব্যবহার করতে পারবে না।’
এসময় ভোট সুষ্ঠু হওয়া নিয়েও প্রশ্ন তোলেন এই স্বতন্ত্র প্রার্থী। বলেন, ‘বিভিন্ন অজুহাতে আমাদের যারা পোলিং এজেন্ট আছে, তাদের বের করে দেওয়া হয়েছে কিন্তু ভেতরে মানুষ ভোট দিচ্ছে, নির্বাচন হচ্ছে। এটা সুষ্ঠু প্রক্রিয়া কিভাবে হয়! যখন নিয়ম জানতে চাচ্ছি, তখন বলতেও পারছে না।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/dp94
