গ্রামের ৮০ ভাগ মানুষকে চিকিৎসা দেন পল্লী চিকিৎসকরা: ত্রাণ প্রতিমন্ত্রী

- Advertisements -

ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে পল্লী চিকিৎসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। গ্রামের ৮০ ভাগ মানুষকে চিকিৎসা দেন পল্লী চিকিৎসকরা।

পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ জরুরি কারণ তারা সঠিক তথ্য ও চিকিৎসা পদ্ধতি না জানলে সঠিক চিকিৎসা দিতে পারবে না এবং সঠিক চিকিৎসকের কাছেও পাঠাতে পারবেন না।

Advertisements

মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি আয়োজিত জেলা প্রতিনিধি সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ দিনের অভিজ্ঞতায় পল্লী চিকিৎসকরা এখন ভুল করেন না। তারা গুরুতর রোগীদের যথাস্থানে প্রেরণ করতে পারেন।

Advertisements

আলোচনা সভায় বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডা. সবুজ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পল্লী চিকিৎসক সমিতির উপদেষ্টা শামসুল হক টুকু এমপি ও হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়া।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/50gj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন