English

30 C
Dhaka
বুধবার, মার্চ ১১, ২০২৬
- Advertisement -

জয়নুল আবদিন ফারুককে সতর্ক করেছে বিএনপি

- Advertisements -

৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন-দলের চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের এমন বক্তব্যের কারণে তাকে সতর্ক করেছে বিএনপি। আজ বুধবার দলের কেন্দ্রীয় দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দলীয় সূত্রে জানা যায়, গত সোমবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সেখানে দেওয়া তার বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জয়নুল আবদিন ফারুক তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, ‘তারেক রহমান ২০২৬ থেকে ৩২ নয়; ৩২ থেকে ২০৩৭ পর্যন্তও প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ। কারণ সূর্য উঠলেই বুঝা যায় দিন কেমন যাবে। তারেক রহমানের শুরুতেই বুঝে ফেলেছি ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে ছয় বার সংসদে যাওয়ার সুযোগ হয়েছে। তারেক রহমাকে দিয়েই হবে-এ মানুষটি দিয়েই হবে।’

তিনি আরও বলেছেন, ‘শুধু ২০৩১ নয়, ২০৩৭ ও ২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ।’

জয়নুল আবদিন ফারুকের এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠে। এর মাঝেই আজ জয়নুল আবদিন ফারুককে কেন্দ্রীয় দপ্তর থেকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে জয়নুল আবদিন ফারুক এমপিকে সতর্ক করা হয়েছে বলে সূত্র জানায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ku2k
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন