ঢাবি শিক্ষক মোনামীর সেই ছবির বিষয়ে যা জানা গেল

- Advertisements -

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামীর ছবি সংযুক্ত করে ‘বিখ্যাত নীল ছবিকে নকল করে তাক লাগালেন মোনামি’ শিরোনামে চ্যানেল২৪ এর লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বিখ্যাত নীল ছবিকে নকল করে তাক লাগালেন মোনামি’ শিরোনামে চ্যানেল২৪ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং চ্যানেল২৪ এর ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয় অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে চ্যানেল২৪ এর লোগো রয়েছে। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে চ্যানেল২৪ এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ড পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, চ্যানেল২৪ এর ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

পাশাপাশি, শেহরীন আমিন ভূঁইয়া মোনামীর ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। বরং, শেহরীন আমিন ভূঁইয়া মোনামীর ফেসবুকে পেজে প্রচারিত একটি পারিবারিক ছবি ফটোকার্ডটিতে যুক্ত করে উক্ত ফটোকার্ডটি বানানো করেছে।

সুতরাং, শেহরীন আমিন ভূঁইয়া মোনামীকে জড়িয়ে ‘বিখ্যাত নীল ছবিকে নকল করে তাক লাগালেন মোনামি’ শিরোনামে চ্যানেল২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি মিথ্যা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1k0n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন