বগুড়া-৬ আসনের উপনির্বাচন: তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিপুল ভোটে জয়ী বাদশা

- Advertisements -

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা বেসরকারি ফলাফলে বিপুল ভোটে জয়লাভ করেছেন।

একটি পোস্টাল ভোটসহ ১৫১ কেন্দ্রে তিনি পেয়েছেন এক লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। অপরপ্রার্থী বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির ফুলকপি মার্কার আল আমিন তালুকদার ৫২৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে ভোট গণনা শেষে বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম এ বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ফজলুল করিম বলেন, সদর আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৫৪ হাজার ৪৩ জন। ১৫০টি কেন্দ্র ও একটি পোস্টাল ব্যালট কেন্দ্রে ভোট পড়েছে এক লাখ ৯৩ হাজার ৩২৬টি। ভোট বাতিল হয়েছে এক হাজার ৭১০টি । মোট বৈধ ভোটের সংখ্যা এক লাখ ৯১ হাজার ৬১৬টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৪২.৫৮ শতাংশ।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ভোট পড়েছিল ৭১.১৫ শতাংশ।

উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট চলাকালীন সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোরভাবে দায়িত্ব পালন করেছেন। সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। তবে কেন্দ্রগুলোতে আগের নির্বাচনের তুলনায় ভোটারদের উপস্থিতি কম দেখা যায়।

উল্লেখ্য, বগুড়া-৬ এর পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরবর্তীতে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dxkk
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন