বিএনপির ২ নেতা হাসপাতালে ভর্তি

- Advertisements -

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বুধবার (৬ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

Advertisements

তিনি বলেন, বিএনপির এই দুই নেতাই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে মঙ্গলবার (৫ মার্চ) সকালে শামা ওবায়েদ এবং রাতে বরকতউল্লাহ বুলু ভর্তি হন।

জানা গেছে, ডা. মনোয়ারা বেগমের তত্ত্বাবধানে শামা ওবায়েদের একটি অপারেশন হয়েছে। তবে, কি সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি ও অপারেশন করিয়েছেন তা জানা যায়নি।

Advertisements

এছাড়া বুকের ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বরকতউল্লাহ বুলু।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/i8sn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন