বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মাদারীপুর সদর উপজেলার ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে ৯৫ জন নাবিকের প্রশিক্ষণ শেষে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
রাজীব আহসান বলেন, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বর্তমান যুগে বিশ্ব নৌ সেক্টরে অনেক পরিবর্তিত হয়েছে। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট আন্তর্জাতিক সংস্থা দ্বারা স্বীকৃত, যা দেশের জন্য গৌরবের। এই মান বজায় রাখতে ও আধুনিক যুগের সঙ্গে সমন্বয় করতে সরকার সব ধরনের সহযোগিতা করবে।
তিনি বলেন, প্রশিক্ষণ নেওয়া তরুণরা দেশি-বিদেশি জাহাজে চাকরির সুযোগ পাবে। এতে একদিকে দেশের নৌ-দুর্ঘটনা কমে আসবে, অন্যদিকে বিদেশি জাহাজে দায়িত্ব পালন করে বিশ্ব দরবারে দেশের সুনাম ছড়িয়ে পড়বে। পাশাপাশি তারা রেমিট্যান্স খাতেও অবদান রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জাকারিয়া, নৌ পরিবহণ অধিদফতরের মহাপরিচালক কমডোর শফিউল বারী ও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নৌ প্রকৌশলী শহিদ উল্লাহ প্রমুখ।