নতুন মন্ত্রিসভায় শপথ নেয়ার ডাক পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর- ২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শামা ওবায়েদ। তিনি প্রতিমন্ত্রী হচ্ছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপি ও সচিবালয়ের ঘনিষ্ঠ সূত্র এ তথ্য জানা গেছে।
বিকেল ৪টার দিকে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। নিয়মানুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, স্বতন্ত্র প্রার্থী সাতটি, জাতীয় নাগরিক পার্টি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে।
জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন হয়নি এবং জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রয়েছে।
